রাজ-পরীর মিশন দুবাই
বছরের শুরুতে সংসার ভাঙনের ইঙ্গিত দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী পরীমণি।
বছরের শুরুতে সংসার ভাঙনের ইঙ্গিত দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী পরীমণি। মান-অভিমান ভুলে সংসারে ফিরেছেন পরীমণি। এবার স্বামী শরিফুল রাজের সঙ্গে দুবাই যাচ্ছেন অভিনেত্রী।
জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এর মধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, শরিফুল রাজ ও পরীমণি। অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
এরই মধ্যে অনুষ্ঠানের একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। আয়োজকরা জানান, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দ্বারস্থ না হয়ে তারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছে, তেমন মানুষকে দেওয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।
- Tags:
- পরীমণি
