03:02:23 pm
Friday, August 21
জনশূন্য হয়ে পড়ছে পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো!

জনশূন্য হয়ে পড়ছে পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো!

ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। দুই দেশের সীমান্তবর্তী বাহিনীর মধ্যে বাড়ছে গোলাগুলি ও হামলার ঘটনাও। অার এমন পরিস্থিতি বিপাকে পড়েছে দুই দেশের সীমান্তবর্তী ক্ষুদ্র গ্রামগুলো।

পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় প্রায় জনশূন্য হয়ে পড়েছে সীমান্তবর্তী ভারতীয় ক্ষুদ্র গ্রামগুলো। এসব গ্রামের ৪০ হাজারেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে ঘরবাড়ি ছেড়েছেন।

ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, পাকিস্তান বাহিনী সীমান্তে নতুন করে গুলিবর্ষণ শুরু করায় সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাত্রা, তাদের কৃষি, ছেলেমেয়ের স্কুল সবকিছু হঠাৎ থমকে গেছে।

গ্রামবাসীরা জানিয়েছে, তাদের কাছে মনে হচ্ছে তারা একটা যুদ্ধ কবলিত এলাকায় আছেন। তাদের এ অঞ্চলে স্বয়ংক্রিয় মেশিনগানে গুলিবর্ষণ ও মর্টারের শব্দ শোনা যাচ্ছে। গ্রামগুলো এক রকম ধ্বংস হয়ে গেছে।

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হন।

এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শুক্রবার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে।

এতে এক বিএসএফ সদস্যসহ তিন ভারতীয় নিহত এবং অন্তত ২৩ জন আহত হন।

এমন পরিস্থিতিতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, পাকিস্তান যদি সীমান্তে একটা গুলি ছোড়ে তাহলে তার জবাবে ১০টি গুলি চালানো হবে।

Share this post

Join the conversation