04:52:28 pm
Friday, August 21
স্বর্ণ

মাটির নিচে মিলল ১১ কোটি টন স্বর্ণ!

ভারতের রাজস্থানে প্রচুর স্বর্ণের খোঁজ পেয়েছে ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের বিজ্ঞানীরা। অনুমান রাজস্থানের বাঁসবাড়া ও উদয়পুর জেলায় মোট ১১ দশমিক ৪৮ কোটি টন স্বর্ণ মজুত রয়েছে।

শুক্রবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের মহানির্দেশক এন কুটুম্বা রাও। তিনি জানিয়েছেন, উদয়পুর ও বাঁসবাড়া জেলার ভুকিয়া ডোগরায় এই স্বর্ণের ভাণ্ডারের সন্ধান মিলেছে।

খবর জিনিউজ বাংলার।


এ মহাপরিচালকের কথায়, ইতিমধ্যে রাজস্থানে ৩৫.৬৫ কোটি টন সিসার সন্ধান মিলেছে। এছাড়া ২০১০ সাল থেকে এখনো প‌র্যন্ত ৮.১১ কোটি টন তামার সন্ধান মিলেছে রাজস্থানে।

এছাড়া রাজস্থানের সিরোহি জেলায় আরও খনিজের সন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি।

পটাশ ও গ্লুকোনেটের মতো খনিজের জন্য সওয়াই মাধোপুরে খননকাজ চলছে বলে জানিয়েছেন কুটুম্বা রাও।

 

ভারতের ব্যস্ত সড়কে বিলবোর্ডে প্রকাশ্যে চলছে নীলছবি!

সকালের ব্যস্ত সময়ে বাস ধরবেন বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। সময় কাটানোর জন্য চোখ রেখেছিলেন বাসট্যান্ডে লাগানো টিভির পর্দায়। প্রথমটায় চলছিল ভালই। হঠাৎ টিভির সাধারণ অনুষ্ঠান বদলে গিয়ে চালু হল নীল ছবি।

এরপর কিছু যাত্রীরা কেউ চোখ সরিয়ে নিলেন, কেউ অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কয়েকজন হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লেন। দ্রুত সমস্যা মোকাবিলায় কাজে নামলেন বাস কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কালপেত্তা বাস ডিপোতে। অতঃপর তদন্ত করে সেই কমিটি জানতে পেরেছে স্থানীয় কেবল টিভি নেটওয়ার্ক এক অনুষ্ঠান সম্প্রচার করতে গিয়ে ভুল করে নীল ছবির সিডি চালু করে দিয়েছিলেন।

এমন ভুলের পর অবশ্য সেই স্থানীয় কেবল টিভি সংস্থার কর্মীদের কী শাস্তি হয়েছে তা এখনও জানা যায়নি।

Share this post

Join the conversation