06:02:12 am
Monday, August 24
মিঠুন চক্রবর্তী - শ্রীদেবী

মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কারণে বিতর্কিত হন শ্রীদেবী

অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচিত হয়েছেন বলিউডের চিরসবুজ নায়িকা শ্রীদেবী। আশি ও নব্বইয়ের দশকে তিনি প্রথম সারির অভিনেত্রীদের একজন ছিলেন।

ওই সময়েই শ্রীদেবী জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

মূলত সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে বলিউডের সুদর্শন নায়ক মিঠুনের প্রেমে পড়েন শ্রীদেবী। ১৯৮৫ সালে মিঠুনের সঙ্গে গোপনে শ্রীদেবীর বিয়ে হয়েছিল এমন তথ্যও জানা যায়। যদিও তারা জনসমক্ষে এটি স্বীকার করতে চাননি।

একটি সংবাদমাধ্যম শ্রীদেবী-মিঠুনের বিয়ের সনদপত্র ফাঁস করে দেয়। এরপর মিঠুন চক্রবর্তী শ্রীদেবীকে বিয়ে করার বিষয়টি স্বীকার করে নেন। তবে সে বিয়ে টেকেনি।

১৯৮৮ সালে শ্রীদেবী-মিঠুনের সংসার ভাঙে। বলিউডের চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর পরকীয়ার বিষয়টি টের পেয়েই মিঠুন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে শোনা যায়।

১৯৯৬ সালে শ্রীদেবী গোপনে গাঁটছড়া বাঁধেন সেই বনি কাপুরের সঙ্গেই। বনি-শ্রীদেবীর জাহ্নবী ও খুশি নামে দুই সন্তান আছে।

বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই

প্রখ্যাত ভারতীয় চিত্রনায়িকা শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে মারা গেছেন। শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুরের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। চিত্রনায়িকার বয়স হয়েছিলো ৫৪ বছর। শ্রীদেবী, স্বামী সন্তানসহ দুবাইয়ে একটি বিয়ের আমন্ত্রণে গিয়েছিলেন।

শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার। ১৯৬৩ সালের ১৩ই আগস্ট তামিলনাড়ুতে জন্ম নেয়া শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়ান্গার আয়য়াপন।

তিনি একাধারে তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন রূপালী পর্দায় পথচলা। দারুণ অভিনয় আর অসামান্য নৃত্য পারঙ্গমতায় দ্রুতই জয় করেছেন কোটি মানুষের হৃদয়। চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন শ্রীদেবী ২০১৩ সালে।

চাঁদনী, লামহে, মিস্টার ইন্ডিয়া, নাগিনসহ ৯০ দশকের একের পর এক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী। আর অভিনয় করবেন না বলে, অবসরে গিয়েছিলেন ১৯৯৬ সালে।

১৬ বছর পর দ্বিতীয় ইনিংসে ফিরে আসেন সাড়া জাগানো চলচ্চিত্র 'ইংলিশ ভিংলিশ' নিয়ে।

২০১৭তেও ৫৪ বছর বয়সে অসামান্য অভিনয় করেছেন আলোচিত হিন্দি থ্রিলার, 'মম'-এ। সেটিই হয়ে রইলো এ মহাতারকার সর্বশেষ চলচ্চিত্র।

Share this post

Join the conversation