04:53:09 pm
Friday, August 21
মালিতে বোমা বিস্ফোরণে ৪ বাংলাদেশি সেনা নিহত

মালিতে বোমা বিস্ফোরণে ৪ বাংলাদেশি সেনা নিহত

মালির দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

তবে মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদ আছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে মাইন বিস্ফোরণের ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

সে সময় বাংলাদেশি এই সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহলরত ছিলো।

তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ এ বিস্ফোরণের শিকার হয়।

Share this post

Join the conversation