09:14:01 am
Saturday, August 22
মসজিদের পাশেই শান্তি: মুশফিক

মসজিদের পাশেই শান্তি: মুশফিক

‘মসজিদের পাশেই পরম শান্তি’ বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে সোমবার মসজিদের একটি ছবি আপ করে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

ত্রিদেশীয় সিরিজ খেলতে রোববার দুপুরে শ্রীলংকা সফরে যায় বাংলাদেশ দল।

সফরে কলম্বোর একটি মসজিদে নামাজ পড়তে যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

নামাজ পড়তে গিয়ে মসজিদের ছবি তুলে নিজের ফেসবুক পেজে আপ করে মুশফিক লেখেন, ‘যদি আপনি নামাজি হন আর আপনার হোটেলের পাশে যখন কোনো মসজিদ থাকে তবে এর চেয়ে আনন্দের বা শান্তির আর কিছুই নেই।’

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়ে শ্রীলংকায় টাইগাররা

ঘরের মাঠেই হতাশ করেছেন তামিম-রিয়াদরা। বিদেশ সফরে তারা কতোটা সফল হবেন তা সময়ই বলে দেবে।

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজটা টাইগারদের জন্য বড় ব্যালেঞ্জ। লংকার বিমানে ওঠার আগে সেটা অকপটে স্বীকার করেছেন রুবেল, তাসকিন, সোহানরা।


ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে রোববার ঢাকা ত্যাগের আগে বিমান বন্দরে যুগান্তরের সঙ্গে আলাপে জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন বলেন, দেশের মাটিতে আমরা শেষ সিরিজটা ভালো করতে পারিনি। তো এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আশা করছি ভালো কিছুই করতে পারব।

রুবেলের মতো একই সুরে কথা বলেছেন তাসকিন আহমেদ। দেশের গতিময় এই পেসার বলেন, সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং।

তবে আমার বিশ্বাস সামর্থ্য অনুসারে খেলতে পারলে ভালো করবো এবং ঘুরে দাঁড়াবো। আমাদের সবার মধ্যেই ফাইনাল খেলার আশা রয়েছে।

এক বছর পর জাতীয় দলে ফিরছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

লংকান সফরে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটার বলেন, আমাদের প্রধান লক্ষ্য ভালো খেলা। এটা করতে পারলে আমরা ফাইনালে খেলতে পারব।

Share this post

Join the conversation