শুটিংয়ে আহত রোহিত শেঠি
শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক রোহিত শেঠি। হায়দরাবাদে নতুন ওয়েব সিরিজ ‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্সের’ শুটিং করতে ব্যস্ত ছিলেন রোহিত। তার শুটিং ফ্লোর মানেই ভয়ংকর অ্যাকশন। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন পরিচালক। সেখানেই হাতে চোট লেগেছে তার।
তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের কামিনেনি হাসপাতালে। সেখানে তার একটি ছোট অস্ত্রোপচার হয়। এর আগে এই সিরিজের শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। রামোজি ফিল্ম সিটিতে বিরাট সেটে চলছে লাগাতার শুটিং।
গত বছর থেকেই এই সিরিজের কাজ শুরু করেছেন পরিচালক। সম্প্রতি মুক্তি পাওয়া তার পরিচালিত ‘সার্কাস’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
- Tags:
- শুটিংয়ে আহত রোহিত শেঠি

Join the conversation