03:12:11 am
Tuesday, August 25

সুস্থ আছেন ফারুক, দেশে ফেরার অপেক্ষায়

কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আগের চেয়ে ভালো আছেন। শিগগিরই দেশে ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছেন অভিনেতার সহধর্মিণী ফারহানা ফারুক। প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফারুক। 

উল্লেখ করে ফারহানা ফারুক এই প্রতিবেদককে বলেন, বর্তমানে তার (ফারুক) শারীরিক অবস্থা ভালো। সুস্থ হয়ে উঠেছেন তিনি।। সবকিছু ঠিক থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই দেশে ফেরার ইচ্ছা রয়েছে।


তিনি আরও বলেন, ফারুক যে ডাক্তারের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তিনি এক মাস সিঙ্গাপুরের বাইরে ছিলেন। দুদিন আগে তিনি দেশে ফিরেছেন। তাই ডাক্তারের ছাড়পত্র ছাড়া দেশে ফিরতে পারছি না। হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় দেশে ফিরতে পারছেন না এমন খবরে কষ্ট পেয়েছেন তিনি। অভিনেতার স্ত্রী বলেন, হাসপাতালের বিল দিতে পারছি না এটা একদমই ঠিক নয়। ফারহানা ফারুক বলেন, দীর্ঘদিন ধরে এখানে ফারুকের চিকিৎসা করা হচ্ছে। এই হাসপাতালের চিকিৎসা খরচ অনেক বেশি। এ জন্য আমরা আমাদের সম্পত্তি বিক্রি করেছি। 

বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে টাকা জোগাড় করে আনতে গেলেও একটু সময় লাগে। তার মানে এমনটি নয় আমরা বিল পরিশোধ করতে পারছি না। প্রধানমন্ত্রী ফারুকের চিকিৎসার জন্য ১ লাখ ডলার দিয়েছিলেন। এ জন্য ফারুকের পরিবার কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ফারহানা ফারুক বলেন, এখন আমরা পারিবারিকভাবে হাসপাতালের যাবতীয় বিল পরিশোধ করছি। সবাই ফারুকের জন্য দোয়া করবেন। জানা গেছে, সিঙ্গাপুরে পুত্র ও কন্যার সঙ্গে পুরোনো স্মৃতি রোমন্থন করে সময় কাটাছেন ফারুক।  ২০২০ সালের ১৮ আগস্ট ভীষণ জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। এরপর উন্নত চিকিৎসার জন্য ওই বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে সেখানে ডা. লাইয়ের তত্ত্বাবধানে আছেন ফারুক।

Share this post

Join the conversation