10:23:53 pm
Saturday, August 22
ইমরান এইচ সরকার

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রের মৃত্যুর গুজব ছড়ানোয় ফেঁসে যাচ্ছেন ইমরান এইচ সরকার

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ড. ইমরাইন এইচ সরকার।


আন্দোলনের প্রথম দিন রোববার আহত এক ছাত্রের মৃত্যুর গুজব তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছিল বলে তথ্য পেয়েছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

সূত্র জানায়, ইমরান এইচ সরকার ছাড়াও এ গুজব ছড়ানো হয়েছিল এমন ২০-২৫টি অ্যাকাউন্ট ও পেজ শনাক্ত করেছে সাইবার ক্রাইম বিভাগ।

পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মৃত্যুর গুজব ও উসকানিমূলক পোস্ট দেয়া ২০-২৫টি অ্যাকাউন্ট সাসপেক্ট করা হয়েছে।’

এদিকে কোটা সংস্কারের দাবি আন্দোলনকে কেন্দ্র করে যারা ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রোববার ইমরান এইচ সরকারের অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে লেখা হয়েছিল, ‘পুলিশের গুলিতে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে মারা গেছেন’

 

তবে ইমরান এইচ সরকার ছাড়াও আরও অনেক অ্যাকাউন্ট থেকে এমন স্ট্যাটাস দেয়া হয়। মূলত ওই গুজব যারা ছড়িয়েছিল এমন ২০-২৫টি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ইমরান এইচ সরকারের অ্যাকাউন্ট থেকে একাধিক স্ট্যাটাস দেয়া হয়েছিল। এক শিক্ষার্থীকে পুলিশ হত্যা করেছে বলেও ইমরানের অ্যাকাউন্ট প্রচার করা হয়। কিন্তু সেটি ছিল মিথ্যা।

 

আন্দোলনে আবু বক্কর সিদ্দিকি নামে এক শিক্ষার্থীর অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থার তার ছবি তুলে নিহত হয়েছে বলে প্রচার করা হয় জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Share this post

Join the conversation