স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোক নিশান বাংলাদেশ’ উদ্যোগে পথশিশুদের গোসল উৎসব ও শিক্ষা উপকরণ বিতরণ
মানবতা দিয়ে গড়ি আলোকিত বিশ্ব.. এই স্লোগানে পালিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোক নিশান বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর নিউ স্কাটনে, ৫০ জন সুবিধাবঞ্চিত পথশিশুকে স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ ও শিক্ষার আলোয় উদ্বুদ্ধ করা হয়। বিতরণ করা হয় পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ; খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, স্কেল ও টুথ পেস্ট। পরে শিশুদের পরিবেশনায় হয়...
মানবতা দিয়ে গড়ি আলোকিত বিশ্ব.. এই স্লোগানে পালিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোক নিশান বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর নিউ স্কাটনে, ৫০ জন সুবিধাবঞ্চিত পথশিশুকে স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ ও শিক্ষার আলোয় উদ্বুদ্ধ করা হয়।
বিতরণ করা হয় পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ; খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, স্কেল ও টুথ পেস্ট। পরে শিশুদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ছবি আঁকা, গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে শিশুরা।
মানবসেবার মহান ব্রত নিয়ে উজ্জীবিত তারুণ্যের শক্তিকে আরো বলিয়ান করতে ভিন্নধারার এই আয়োজনে অংশ নেন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাই দাস, বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নায়ক ফারুক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, আলোক নিশান বাংলাদেশের কেন্দ্রীর কমিটির নির্বাহী পরিচালক মো. আশিকউর রহমান তমালসহ সংগঠনের সেচ্ছাসেবক বৃন্দ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো সুবিধাবঞ্চিত পথশিশুদের গোসল করানো। আলোক নিশান বাংলাদেশ' সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়মিত শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নধারার এবারের আয়োজন সুবিধাবঞ্চিত পথশিশুদের গোসল করানো ও শিক্ষা উপকরণ বিতরণ।
পথশিশুরা নিয়মিত গোসল করে না। ফলে তাদের বিভিন্ন ধরনের জীবাণুবাহিত রোগ ও চর্মরোগ হয়ে থাকে । নানা কারণে তারা চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত।
পথশিশুদের গোসল করার উপকারিতা বোঝানো এবং তাদের নিয়মিত গোসলের অভ্যাস করানো এবং স্বাস্থ্য সচেতন কোরে গড়ে তোলাই এই উৎসবের উদ্দেশ্য।
এই উৎসবে অংশ নেন আমন্ত্রিত অতিথীবৃন্দ। চিত্রনায়ক ফারুক ও ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল শিশুদের শাবান-শ্যাম্পু দিয়ে গোসল করান।
