03:08:52 am
Friday, August 21
সংগৃহীত ছবি

ফেসবুকের প্রধান নির্বাহী হতে চান হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটন। একাধারে তিনি একজন রাজনীতিবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি। সবশেষ ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনিই ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী।

সেই হিলারি ক্লিনটনই এবার রাজনীতি ছেড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রধান নির্বাহী (সিইও) হতে চাইছেন।

তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাজে কল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে রেডক্লিফ মেডেল গ্রহণে উপস্থিত হন হিলারি ক্লিনটন। সেখানে ম্যাসেচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলি প্রশ্ন করেছিলেন, সুযোগ পেলে তিনি কোন সংস্থার সিইও হতে চাইবেন?

জবাবে হিলারি বলেছেন, ‘ফেসবুক। এটা বিশ্বের সবচেয়ে বড় খবরের মাধ্যম। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে থাকে। হোক সেটা সত্যি কিংবা মিথ্যা।’

প্রসঙ্গত, কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের জেরে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বজুড়ে ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ফেসবুক এখন ফের মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে হিলারির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

Share this post

Join the conversation