অক্ষয়পুত্রের সঙ্গে মেয়েটি কে?
বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্নার বড় ছেলে আরভ ভাটিয়া। খালাতো বোন নওমিকা সরণের সঙ্গে দুর্দান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। আরভের বয়স ২০। নওমিকার ১৮ বছর।
শাহরুখপুত্র আরিয়ান খানের পর এবার বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বড় ছেলে আরাভ ভাটিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে একটি তরুণীর সঙ্গে দেখা যাচ্ছে তাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আরাভের সঙ্গে যে মেয়েটিকে দেখা যায়, তার নাম নাওমিকা সরন। সম্পর্কে আরাভের খালাতো বোন। টুইঙ্কেল খান্নার সহোদর রিঙ্কি খান্নার মেয়ে। অভিনেত্রী রিঙ্কি খান্না বিয়ে করেছেন সমীর সরনকে।
প্রয়াত অভিনেতা রাজেশ খান্না এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে রিঙ্কি খান্না বলিউডের প্রাক্তন অভিনেত্রী। ১৯৯৯ সালে ‘পেয়ার মে কাভি কাভি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জালওয়া’, ‘চামেলি’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু বড় বোন টুইঙ্কেল খান্নার মতো তিনিও অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন। আপাতত পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। নাওমিকা সরন বাবা-মায়ের সঙ্গে সেখানে বসবাস করেন। অক্ষয় পুত্র আরাভ কুমারও লন্ডনে পড়াশোনা করছেন।
আরভ এবং নমমিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঝলক প্রায়শই উঠে আসে তাদের নেটমাধ্যমের পাতায়। ইনস্টাগ্রামে দাদার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন নওমিকা। ছবিতে অক্ষয় পুত্রকে ইন্ডিগো রঙের টি-শার্ট এবং গলায় নেকলেস পরা দেখা গিয়েছে। আর সাদা রঙের পোশাকের সঙ্গে গলায় চেন-লকেট পরেছেন নওমিকা।
আরভকে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে। লন্ডনে যাওয়ার আগে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তিনি। লাইমলাইট থেকে দূরেই থাকেন অক্ষয়-টুইঙ্কলের পুত্র। পড়াশোনার জন্য থাকেন বিদেশে।
২০০১ সালে বিয়ে করেন অক্ষয়-টুইঙ্কেল। ২০০২ সালে জন্ম হয় ছেলে আরভের। ২০১২ সালে আসে মেয়ে নিতারা। আপাতত টুইঙ্কেল অভিনয় থেকে অনেক দূরে, লেখিকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়েছেন। অক্ষয় যদিও চুটিয়ে কাজ করছেন বলিউডে।
