04:23:18 am
Tuesday, August 25

প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রকাশ, পাঠকের ব্যাপক আগ্রহ

ব্রিটিশ প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। পাঠকের চাহিদা মেটাতে ব্রিটেনে বইয়ের দোকান খোলা রাখতে হয়েছে মধ্যরাত পর্যন্ত। এক দশকে সবচেয়ে বেশি প্রি-অর্ডার হওয়া বইয়ের তালিকায় নাম লিখিয়েছে প্রিন্স হ্যারির ‘স্পেয়ার’। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এটি বাজারে আসার আগে, বইটিতে প্রিন্স হ্যারি সম্পর্কে তথ্য নিয়ে ব্যাপক হৈচৈ হয়েছিল। বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর, পাঠকদের ভিড় সামলাতে লন্ডনের বইয়ের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকতে হয়েছে। প্রিন্স হ্যারির বইটি ১৬টি ভাষায় প্রকাশিত হয়েছে।

হ্যারি তার আত্মজীবনী স্পেয়ার–এ নিজের জীবন সংগ্রামের পাশাপাশি রাজপরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এর মধ্যে তার বাবা প্রিন্স চার্লস, সৎমা ক্যামিলা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন। তার বইয়ে ব্যক্তিগত এসব অজানা তথ্য সামনে আসায় বিশ্বজুড়ে অনেক পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

লন্ডনের ভিক্টোরিয়া রেলস্টেশনের একটি বইয়ের দোকানের শ্রমিকদের মধ্যরাতেই নতুন বইটির প্যাকেট খুলতে দেখা যায়। লন্ডনের বইয়ের দোকান ওয়াটারস্টোনসের সামনে দাঁড়িয়ে বই কেনার অপেক্ষায় ঝিলেন ৫৯ বছর বয়সি ক্যারোলিন লেনন।

ক্যারোলিন বলেন, ‘আমি প্রিন্স হ্যারিকে পছন্দ করি। আমি ব্রিটিশ রাজপরিবারকেও পছন্দ করি।’ বই কিনে ছবি তোলার সময় ক্যারোলিন বলেন, তিনি দ্রুত বইটি পড়ে শেষ করবেন।

অ্যামাজন ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি ও কানাডার ওয়েবসাইটে বিক্রির শীর্ষস্থানে থাকার রেকর্ড গড়েছে বইটি।

Share this post

Join the conversation