04:24:04 am
Tuesday, August 25

হাইকোর্টেও জামিন মেলেনি ডেসটিনির চেয়ারম্যানের

ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন চেয়ে করা আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রায়ে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা মামলাটি দ্রুত নিষ্পত্তির করার আদেশে দিয়েছেন উচ্চ আদালত। ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের মামলায় এই জামিন আবেদন করেছিলেন তিনি। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এই রায় দেয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন খারিজের পর মোহাম্মদ হোসেন হাইকোর্টে আপিল করেন। 

আদালতে আবেদেনের পক্ষে ছিলেন আইনজীবী এম সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

প্রসঙ্গত ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রাজধানীর কলাবাগান থানায় ডেসিটিনির কর্তাব্যক্তিসহ অন্যদের নামে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের দুটি মামলা করেন। এর একটিতে গত ১২ মে বিচারিক আদালতে মামলার রায় হয়। তাতে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তাদের ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করে।

মামলায় মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড ও দেড় কোটি টাকা অর্থদণ্ড করা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে এবং জরিমানা স্থগিত করে। আর ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের মামলাটি বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

Share this post

Join the conversation