05:49:52 am
Tuesday, August 25

ঝিনাইদহে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

ঝিনাইদহের সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উপজেলার কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া এলাকার রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২০) ও মিটুল হোসেনের ছেলে রকি (২০)। তাঁরা দুজনেই   ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করতেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে ওই দুজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে কয়ারগাছি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this post

Join the conversation