05:51:01 am
Tuesday, August 25

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

কেরানীগঞ্জের বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে সাজু আহমেদ (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে এই ভবনের দ্বিতীয় তলায় কাজের সময় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজুর সহকর্মী চাঁদ আলী বলেন, সাজু এই ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সাজুর গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি থানায়। তিনি কাজের সুবাদে ওই ভবনেই থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Share this post

Join the conversation