05:48:33 am
Tuesday, August 25

শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খান

সম্প্রতি ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিক্স ডাটা একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে প্রথম পাঁচজনের মধ্যে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের নাম। ডোয়েইন জনসন, টম ক্রুজ, জর্জ ক্লুনিদের মতো তারকার নামও রয়েছে এই তালিকায়। বিশ্বের সব থেকে ধনী অভিনেতাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছে কিং খানের নাম।

আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড দখল করেছেন প্রথম স্থান। তার সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার। দ্বিতীয় ধনীতম অভিনেতা টাইলারের সম্পত্তির পরিমাণও ১ বিলিয়ন। তৃতীয় স্থান অধিকার করা ডোয়েইনের সম্পত্তির পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার। 


চতুর্থ স্থানে থাকা শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। মুম্বাইয়ে শাহরুখের ‘মান্নাত’ বাড়িটির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এদিকে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার দর্শকের কাছে উন্মাদনা সৃষ্টি করেছে। এই সিনেমা দিয়ে চার বছর পর পর্দায় ফিরছেন এই অভিনেতা।

Share this post

Join the conversation