07:06:24 am
Tuesday, August 25

বিয়ের স্বাদ উপভোগ করতে পারেননি, এক মাসেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী

বিয়ে জীবনের নানান ধরনের অনুভূতির জন্ম দেয়। বিয়ে নিয়ে অনেকের মনেই নানা স্বপ্ন থাকে। ভাল জায়গায় ঘুরতে যাওয়া। প্রতি সপ্তাহে শহরে এক মিষ্টি রেস্তরাঁয় একান্তে নিজেদের মতো করে সময় কাটানো। কিন্তু বিয়ের এক মাস কাটতে না কাটতে পুরো চিত্রটাই বদলে যায় গোয়েন্দা গিন্নি, জয়ী, প্রথমা কাদম্বিনী, বয়েই গেলো ইত্যাদি ধারাবাহিকে কাজ করা সানন্দার। কী হয়েছিল? 

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে জীবনের সেই ঘটনাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন সানন্দা। বললেন, কত স্বপ্ন ছিল। কিন্তু বিয়ের এক মাস কাটতে না কাটতেই জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা। যেখানে আমার বন্ধুরা বিয়ের এক বছর বিদেশে ঘুরতে যাচ্ছে, সেখানে আমি তখন বাচ্চা বড় করছি। খুব রাগ হয়েছিল। আমার স্বামীর সঙ্গে সিরিয়াল করতে গিয়েই আলাপ। ওকেই তাই মাঝে মাঝে রাগ দেখাই।

বিয়ের পর এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, যে নিজের অনেক শখই পূরণ করতে পারেননি সানন্দা। মনের সেই ক্ষোভই রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে মজার ছলে উগরে দিলেন তিনি।

তবে এখন মেয়ে অনেকটাই বড়। মা-মেয়ে এখন বন্ধুর মতো। নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন সংসার। আপাতত শাড়ি-গয়নার ব্যবসাতেই মন দিয়েছেন সানন্দা।

Share this post

Join the conversation