ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের আলাল মিয়া (২০) নামের এক হাজতি মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাজতি আলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মৃত রহিম মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, আলাল মিয়া মাদকাসক্ত ছিলেন। গত ৭ জানুয়ারি একটি নারী-শিশু নির্যাতন মামলায় আলাল মিয়াকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। গত সোমবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাকে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলালের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Join the conversation