08:31:32 am
Tuesday, August 25

মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ

নীলফামারীর ডোমারে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ট্রেনের চালক। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

বুধবার সকালে চিলাহাটী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটী পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের চালক আহত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি। তিনি বলেন, দুই ট্রেনের সংঘর্ষে ঘটনায় চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন‍্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

Share this post

Join the conversation