ম্যাচ জেতার পরও খুশি নন ম্যানসিটির কোচ
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের পরও খেলোয়াড়দের পারফরম্যান্স ও সমর্থকদের আচরণে খুশি নন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। টানা দুই হারের পর ঘুরে দাড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে টটেনহাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এমন জয়ের পরও অবশ্য সন্তুষ্ট নন সিটি কোচ পেপ গার্দিওলা। আর্ন্তজাতিক গনমাধ্যমে কোচ জানান, ‘আমরা চারবার ফাউলের শিকার হলাম, অথচ প্রতিক্রিয়া দেখালাম না। মনে হয় আমাদের সাহস ছিল না। আমরা সৌভাগ্যবান ছিলাম ম্যাচটি জিততে পেরে। কিন্তু দ্রুত যদি এই অভ্যাস না পাল্টাই, তাহলে পয়েন্ট হারাবো।’
গার্দিওলা আঙুল তুলেছেন সিটির সমর্থকদের দিকেও, ‘ম্যাচের শুরু থেকে জেতার স্পৃহা, জ্বলে ওঠার বাসনা বা আকাক্সক্ষা ছিল না। আমাদের ভক্তদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা ৪৫ মিনিট স্তব্ধ ছিল। তারা আমাদের দুয়ো দিচ্ছিল কারণ আমরা হারছিলাম। হয়তো পাচ বছরে চারটি প্রিমিয়ার লিগ জেতায় আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। এবং একটি গোল হওয়ার পর তারা প্রতিক্রিয়া দেখাল, কিন্তু এটা কিছু নয়।’ ১৮ ম্যাচে আর্সেনাল ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। ১৯ ম্যাচে ম্যানসিটি ৪২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।
/এএ/

Join the conversation