05:05:03 am
Sunday, August 23

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৮ জনের। আক্রান্তরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি সাত বিভাগ চট্টগ্রাম, ময়মনসিংহ , রাজশাহী, রংপুর,  খুলনা, সিলেট ও বরিশাল  বিভাগে কেউ আক্রান্ত হননি।

এর আগের দিন বৃহস্পতিবার করোনায় মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৯ জন। এছাড়া গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৩২ শতাংশ। 
 
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত  মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জন হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭১ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার  ৫৬৭ জন। 

এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৩৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Share this post

Join the conversation