11:23:01 am
Tuesday, August 25

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

২১ ক্রিকেটারকে নিয়ে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার সুযোগ পেয়েছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে শতক হাঁকিয়ে এই পুরষ্কার পেলেন জাকির।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এক বিবৃতি দিয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করে বিসিবি। তিন সংস্করণের জন্য আলাদা চুক্তি করা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে। একনজরে দেখে নিন তালিকা-

তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

বাদ পড়েছেন: ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

/এএ/

Share this post

Join the conversation