11:17:54 am
Tuesday, August 25

দাখিলের ফরম পূরণের সময় বাড়ল

২০২৩ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। একশত টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর ৩১ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা।

এর আগে ১৬ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণ ও ১৭ জানুয়ারি পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ দিন ছিল। শনিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের দাখিল পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৩০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। 

গত বছরের ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসএসসির ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় প্রথম দফায় ১৬ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের সময় বাড়ানো হয়। ফরম পূরণের সময় ৩০ জানুয়ারি পর্যন্ত আবার বাড়ানো হলো।

Share this post

Join the conversation