11:18:55 am
Tuesday, August 25

পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আব্দুল নামে আরো একজন আহত হয়েছে। 

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের গুয়াগাঁ এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানায় পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, শনিবার ইট বোঝাই একটি পাওয়ার টিলার শহরের গুয়াগাঁও এলাকায় নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে ধাক্কায় দেয়। পরে আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আর আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this post

Join the conversation