04:25:05 am
Friday, August 21

বিএনপি রাজনীতি শিখেছে আওয়ামী লীগের কাছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করে বিএনপি রাজনীতি শিখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে বসে। জিয়াআুর রহমানের পকেট থেকে। তাদের রাজনীতিতে কিছু নেই। তারা নাকি গণতন্ত্র  উদ্ধার করবে। তারা রাজনীতি শিখেছেই এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় বসে দেশকে দুর্নীতিবাজ বানিয়েছিল। তারা নির্বাচনেও দুর্নীতি করেছিল। টাকা নিয়ে নমিনেশন দিয়েছে। ক্ষমতায় বসেও দুর্নীতি করেছে।  

শেখ হাসিনা বলেন, ওয়ান ইলেভেনের সময় আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল। আমি কিন্তু বসে থাকিনি। তখনই আমি, ঠিক করি কবে আমরা স্বাক্ষরতার হার শতভাগে নিয়ে যাবো। বাংলাদেশকে কবে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। আল্লাহর রহমতে আমরা এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। 

এর আগে সকালে  সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ও পদপ্রত্যাশীরা। সকালে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, রমনা কালী মন্দির গেট, দোয়েল চত্বরে এমন চিত্রই দেখা গেছে।

Share this post

Join the conversation