রাসেল-শামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৩ জানুয়ারি) এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন বিশ্ব ইজতেমা চলায় কারাগারে থাকা আসামি রাসেলকে আদালতে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
গত বছরের ১৯ অক্টোবর এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওইদিন শামীমা আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন।
জানা যায়, ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলা করেন।

Join the conversation