12:43:32 pm
Tuesday, August 25

প্রকাশ্যে এক ফ্রেমে রাজ-পরী

মিরপুরের ডিওএইচএস কালচারাল সেন্টারে গতকাল সবাইকে চমকে দিয়ে হাজির হয়েছিলেন আলোচিত জুটি শরীফুল রাজ-পরীমনি দম্পতি।  তাদের হাত ধরেই বায়োজিন নতুন শাখার যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন পূজা চেরী। একে একে গান গেয়ে মঞ্চে গান পরিবেশন করেন প্রীতম হাসান ও চিরকুট ব্যান্ড। 

আজ রোববার রাজ-পরীর প্রথম বিবাহ বার্ষিকী। এদিন পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ দুই তারকা। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানান পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিলো ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’

পরীর বেবি বাম্পসহ কক্সবাজার ভ্রমণের একটি স্থিরচিত্র পোস্ট করে শরীফুল রাজ লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনো জিনিস বা স্থান নয় যে, আমি তাদেরকে কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’

গত বছরের ১০ জানুয়ারি তারা জানান ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিনে রাজ-পরীমণি ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। আর তাই বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন রাজ-পরীমণি।

Share this post

Join the conversation