12:46:57 pm
Tuesday, August 25

প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগদখল না করতে বিদিশাকে এরশাদ ট্রাস্টির চিঠি

পুত্র শাহাতা জারাব এরিকের দেখবালের জন্য প্রয়াত এরশাদ গঠন করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। আর ট্রাস্টির সম্পদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক দখল করে আছে বলে অভিযোগ করেছেন বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। 

রোববার (২২ জানুয়ারি) ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি বিদিশাকে ভোগদখল না করার জন্য চিঠি দিয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ড। 

চিঠিতে বিদিশার উদ্দেশ্যে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাষ্টের রেজিষ্ট্রার দলিলে উল্লেখিত তফসিলে বর্ণিত স্থাবর অস্থাবর সম্পত্তি কোন কিছুই আপনি ভোগদখল ও ব্যবহার করিতে পারবেন না, যা আপনি সম্পূর্ণভাবে অবগত আছেন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক প্রেসিডেন্ট পার্কে অবস্থান ও তফসিলে বর্ণিত গাড়িসমূহ যেগুলোর নাম্বার ঢাকা মেট্রো-খ-১৭-৩০৪৬, ঢাকা মেট্রো- গ-২১-৩১৬৪, ঢাকা মেট্রো-চ-১১-৬৮৭৫, ঢাকা মেট্রো-চ-১৫-৬৬৬৫, ঢাকা মেট্রো-গ-৪২-৪১৩৭, আপনি ও আপনার দলিয় লোকজন ব্যবহার করে আসছেন, যা সম্পূর্ণভাবে বে-আইনি। 

উক্ত গাড়িসমূহের মাধ্যমে কোন অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত হলে, তার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। ট্রাষ্ট কর্তৃপক্ষ এর দায়ভার গ্রহণ করবে না।

অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রেসিডেন্ট পার্ক ও গাড়ীসমূহ ব্যবহার না করার জন্য আপনাকে অনুরোধ করা গেল, অন্যথায় আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।

চিঠি ইতিমধ্যে বিদিশা সিদ্দিকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজী মামুনুর রশীদ।

Share this post

Join the conversation