12:46:12 pm
Tuesday, August 25

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, জঙ্গিদের সঙ্গে গোলাগুলি

উগ্রবাদী নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাদের ধরতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব। এ সময় জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি ঘটনা ঘটে। 

সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব। অভিযানে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‍্যাব। 

Share this post

Join the conversation