নাশকতা মামলায় নড়াইলের ৪২ বিএনপি নেতাকর্মী কারাগারে
নড়াইলে নাশকতার পৃথক দুটি মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪২ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাচ হোসেন মৃধা এ নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, পৃথক দুই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিবভী জর্জ, লোহাগড়া উপজেলার সভাপতি মো. নজরুল জমাদারসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের ৪২ জন নেতাকর্মী পৃথক দুই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর মধ্যে সদর থানায় দায়েরকৃত মামলায় ২৯ জন এবং লোহাগড়া থানায় দায়েরকৃত অপর মামলায় ১৩ জনকে কারাগারে প্রেরণ করে আদালত।
গত ৩ ডিসেম্বর রাতে সীমাখালীর মালিবাগ এলাকায় নাশকতা চালায় বলে এজাহারে উল্লেখ্য করা হয়। এ ঘটনায় ৪ ডিসেম্বর সদর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ৩২ জনের নাম উল্লেখ্যসহ ১৪০/১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

Join the conversation