আলিয়ার ফের মা হওয়ার গুঞ্জন
প্রায় পাঁচ বছর প্রেমের পর সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত বছরের ৬ নভেম্বর মেয়ে সন্তানের বাবা-মা হন জনপ্রিয় এই তারকা দম্পতি। সন্তানের বয়স তিন মাস না পেরোতেই নতুন জল্পনা-কল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে আলিয়াকে ঘিরে।
বুধবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন আলিয়া ভাট। ওই পোস্টে তিনি “দ্বিতীয় অংশ” বলে কিছু একটা ইঙ্গিত করেন। আলিয়া লিখেছিলেন, ‘২.০ অপেক্ষায় থাকুন’। এরপরই শুরু হয় আলোচনা। প্রশ্ন ওঠে, কিসের অপেক্ষায় থাকার কথা বললেন তিনি?
আলিয়ার পোস্টেও মন্তব্যের বন্যা। একাংশ তো ধরেই নিয়েছেন, ফের সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী।
বলিউড লাইফ বলছে, আসলে তেমন কিছুই নয়। অন্তঃসত্ত্বা নারীদের জন্য আলিয়ার যে পোশাকের ব্র্যান্ড, পোস্টটির মাধ্যমে সেটিরই নয়া সংস্করণের কথা বোঝাতে চেয়েছিলেন তিনি।
অবশ্য আলিয়া ও রণবীর এখনও এ বিষয়ে মুখ খোলেননি।
গত বছরের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। তার পর জুনে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মুহূর্তের বিরতি নেননি আলিয়া। উল্টো একের পর এক কাজ করে গিয়েছেন। হলিউডে ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিং করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার সেরেছেন।
তবে মেয়ে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। সামনেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকহানি’। এই ছবিতে আরও একবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাকে।

Join the conversation