বাঁধের নিচে মিলল জবাই করা ব্যক্তির মরদেহ
গাইবান্ধার সাদুল্লাপুরে ঘাঘট নদীর বাঁধের নিচ থেকে সুরত আলী প্রামাণিক নামে এক ব্যক্তির জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) সকালে সাদুল্লাপুর শহরতলীর ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার কামার পাড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।
সাদুল্লাপুর থানার তদন্ত ওসি এনায়েত কবির জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে সুরত আলীকে হত্যা করে লাশ নদীর বাঁধের নিচের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Join the conversation