06:19:26 pm
Tuesday, August 25

অস্ট্রেলিয়া ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

২০২৩ শুরু হয়েছিল জয় দিয়ে, জিততেই থাকলেন। শনিবার রড লেভার অ্যারেনাতে পিছিয়ে পড়েও ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়ে সেরা সাফল্য ছিনিয়ে নিলেন। এলেনা রিবাকিনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আরিনা সাবালেঙ্কা। প্রাপ্তির খাতায় যুক্ত করলেন প্রথম গ্র্যান্ড স্লাম।

২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা ফেভারিট হিসেবে কোর্টে নামেন। প্রথম সেট জিতে নেন ৬-৪ এ। এরপই ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। পরের দুটি সেটে প্রতিপক্ষকে ঘায়েল করেন। 

চ্যাম্পিয়নশিপ জেতেন ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে। ইউক্রেন যুদ্ধে বেলারুশ রাশিয়াকে সমর্থন দেওয়ায় এবার নিরপেক্ষ পতাকাতলে খেলছেন সাবালেঙ্কা।

/এএ/

Share this post

Join the conversation