02:17:40 pm
Sunday, June 21

ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কোর্তোয়া আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে ঢাকা সফরে আসছেন। শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর শীর্ষ সম্মেলন জি-২০ চলতি বছরের ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। মূলত ওই সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতেই সচিব ভিনয় মোহন কোর্তোয়ার ঢাকায় আসছেন। 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বছরের ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর শীর্ষ সম্মেলন জি-২০ অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানায়নি ভারত। জি-২০ সম্মেলন ঘিরে একাধিক ইস্যুতে ভারতে কয়েক ডজন বৈঠক হবে। আসন্ন মার্চে জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে। ওই বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে এরই মধ্যে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মূলত আসন্ন মার্চে জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠানের আগে প্রস্তুতি হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কোর্তোয়া ঢাকা আসছেন। সব ঠিক থাকলে তিনি আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকা আসতে পারেন।
কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে যে, জি-২০ সম্মেলনের প্রস্তুতি ছাড়াও ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলাপ হবে। যেখানে গুরুত্ব পাবে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ইস্যুতে চলমান সেপা (সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব) চুক্তি এবং পানি ইস্যু।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, চীন, ভারত, ইতালি, ফ্রান্স, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের মোট ২০টি শিল্পোন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে জি-২০ গঠিত। এই ফোরামের উদ্দেশ্য হচ্ছেবিশ্ব  ব্যাপী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করা।