06:30:04 am
Friday, August 21

ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের

এবার ইউক্রেনকে যুদ্ধবিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যুক্তরাজ্য। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করেছে দেশটি। এর আগে জার্মানি ও যুক্তরাষ্ট্রও কিয়েভকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান পাঠাতে অস্বীকার করে।
 
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দফতরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সুনাকের দফতরের মুখপাত্র বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়। এগুলি অত্যাধুনিক সরঞ্জাম। আমরা মনে করি না যে ইউক্রেনে এই জেটগুলি পাঠানো বাস্তবসম্মত।’

তিনি আরও বলেন, ‘আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়। তাই আমরা মনে করি এখনই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত হবে না।’
 
তবে যুক্তরাজ্য জানিয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ব্রিটেন তার সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। 

Share this post

Join the conversation