10:10:16 pm
Tuesday, August 25

রোনালদোকে টপকে গেলেন মেসি

ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে রোনালদোর চেয়ে নিজেকে অনেক নিয়েছেন মেসি। বিশ্বকাপে দুইবার জিতেছেন ‘গোল্ডেন বল’, যা রোনালদোর কাছে অধরাই রয়ে গেল। এবার রোনালদোর আরো একটি রেকর্ড ভেঙে দিলেন মেসি। সিআরসেভেন’কে  টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। 

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে মঁপেলিয়ের বিপক্ষে গোল করে ৬৯৬ গোল করা রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির গোলসংখ্যা এখন ৬৯৭টি।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন রোনালদো। অন্যদিকে, মেসি গোল করেছেন ইউরোপের শীর্ষ দুই দলের হয়ে। বার্সার জার্সিতে তাঁর গোলসংখ্যা ৬৭২টি, আর পিএসজি’র হয়ে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ২৫টি। 

রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। অন্যদিকে, মেসি খেলছেন ইউরোপের অন্যতম শীর্ষ দল পিএসজিতে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলসংখ্যায় রোনালদোকে আরো ছাড়িয়ে যাবেন মেসি।

/এএ/

Share this post

Join the conversation