06:28:28 am
Saturday, August 22

পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছরের শ্বশুর!

পাত্রের বয়স ৭০। পাত্রীর বয়স ২৮। বয়সের পার্থক্য এত বেশি হওয়া সত্বেও বিয়ে করেছেন তারা। তবে এখানেই চমকের শেষ নয়। বৃদ্ধ স্বামী একইসঙ্গে তরুণীর ‘সাবেক শ্বশুর’, যিনি তার সন্তানের মৃত্যুর পর বিধবা পুত্রবধূকেই বিয়ে করেছেন। এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। 

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এক অদ্ভুত বিয়ের ঘটনা। প্রায় ১২ বছর আগে কৈলাস যাদবের স্ত্রী মারা গেছে। তিন ছেলে ও তাদের পরিবার নিয়ে ছিল তাদের সুখের সংসার। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে তার আদরের ছোট ছেলের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর কিছু দিন পর ছোট ছেলের স্ত্রী পূজা বাবার বাড়ি চলে যান।

কিন্তু বাড়ির বউ এর চলে যাওয়ার ব্যাপারটা পছন্দ হয়নি শ্বশুর কৈলাসের। তিনি গিয়ে আবারো পূজাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং এখানে থাকতে শুরু করেন পূজা। প্রথম দিকে কারো মনে কোন সন্দেহ জাগে নেই। প্রতিবেশীসহ পরিবারের লোকজনও ব্যাপারটিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। কিন্তু সম্প্রতি কৈলাস যাদবের ও পূজার ছবি দেখে সবারই নজরে আসে। ছবিতে সিঁদুর নিয়ে কৈলাসের পাশে বসা আছেন পূজা। তাদের দুজনের গলাতে রয়েছে ফুলের মালা। তারপর সবাই বুঝতে পারেন তারা বিয়ে করেছেন। পরিবারের সদস্যরাও জানেন না কোথায় কোন স্থানে তাদের বিয়ে হয়েছে। 

ছবিটি নজরে আসে স্থানীয় প্রশাসনেরও। স্টেশন ইনচার্জ বারহালগঞ্জ জানান, ভাইরাল হওয়া ছবি থেকেই আমরা এই বিয়ের কথা জানতে পেরেছি। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটা দুইজনের পারস্পরিক ব্যাপার, কারো অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে দেখতে পারে।

Share this post

Join the conversation