10:06:43 pm
Tuesday, August 25

বিয়ে সানাই বাজল সিদ্ধার্থ-কিয়ারার!

চলতি সপ্তাহের শেষেই জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। গত কয়েক দিনে এই প্রেমিক যুগলের গতিবিধিতেও তারই ইঙ্গিত পাওয়া গেছে। ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতে দেখা গিয়েছে কিয়ারাকে। 

অন্যদিকে দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতেও বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। একেবারে ব্যক্তিগত পরিসরেই বিয়ে করতে চান এই জুটি। বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছে ১০০ জনের নাম। যাদের মধ্যে রয়েছেন পরিচালক করন জোহর, শাহিদ কাপুর সস্ত্রীক। 

বিয়েতে নিমন্ত্রিতদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল ঘরের। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে এই গাড়িগুলি। ইতিমধ্যে এই তারকা জুটির বিয়ের সানাই বেজে উঠেছে। 

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে বিয়ের সব অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে মেহেন্দি ও সঙ্গীত, সব অনুষ্ঠান উদযাপন করেই বিয়ে করতে চান সিড ও কিয়ারা। সেই মতো সেজে উঠছে সূর্যগড় প্রাসাদও।

Share this post

Join the conversation