10:06:55 pm
Tuesday, August 25

গাইবান্ধায় জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত নাশকতার মামলা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্য এক মামলায় গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন জামায়াত সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লক্ষ্মীপুর ও বল্লমঝাড় ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে জামায়াতের ওই দুই নেতাকে আটক করে পুলিশ।
জানা যায়, বুধবার ভোররাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আলফালা মসজিদের পাশের একটি বাড়িতে গোপন বৈঠক করছিল জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় সবাই পালিয়ে যায়। পরে সেখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিস্ফোরক রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে ১৮ জনের নাম উল্লেখ করে ৪০-৪৫ জনের নাম অজ্ঞাত রেখে বুধবার রাতে মামলা করে পুলিশ।

Share this post

Join the conversation