05:18:43 pm
Friday, August 21

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন এমবাপে

ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। বাম উরুর ফেমোরাল বাইসেপসে চোট লাগায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই স্ট্রাইকারকে। 

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পিএসজি নিশ্চিত করেছে। তারা জানায়, চোটের কারণে ৮ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করবেন তিনি। শুধু তাই নয়, ১১ ফেব্রুয়ারি মোনাকোর বিপক্ষেও তাকে পাবে না ফ্রান্সের ক্লাবটি। এরপর ১৪ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের বিপক্ষেও খেলতে পারবেন না। যেটা তাদের জন্য বড়সড় ধাক্কা।

গত বছরের ১৩ আগস্ট লিগ ওয়ানে এই ক্লাবের বিপক্ষেই পেনাল্টি মিস করেছিলেন তিনি। ১৭১ দিন পর বুধবার রাতে সেই প্রতিপক্ষের বিপক্ষেই আবার পেনাল্টি মিস হলো তার। এবার একবার নয় দুবার স্পট কিক ও আরেকবার সহজ সুযোগ হাতছাড়া করেন ফরাসি তারকা। ম্যাচের ২১তম মিনিটে মন্টেপেলিয়ের মিডফিল্ডার লিও লেরয়ের বাজে ট্যাকলের শিকার হয়ে লুটিয়ে পড়েন এমবাপ্পে। এর পরপরই তাঁকে তুলে নেন পিএসজি কোচ গালতিয়ের।

শুধু এমবাপে নয় পিএসজি দুই তারকা নেইমার এবং সার্জিও রামোসও ইনজুরিতে পড়েছেন। 

Share this post

Join the conversation