10:09:20 pm
Tuesday, August 25

সীমান্তের ওপার থেকে হিরোইন এনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রি করতো শাকিব

গাজীপুরের কালিয়াকৈর এবং নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ চক্রের অন্যতম হোতা শাকিবসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত শাকিব এই চক্রের অন্যতম হোতা এবং চুরির সাথে জড়িত ছিল। এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টার কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

গ্রেফতারকৃতরা হলেন,  হেরোইনসহ চক্রের অন্যতম মূলহোতা মো. শাকিবুর রহমান (৩৫),  তার স্ত্রী মোসা. রাজিয়া খাতুন (৩৩) ও মোসা. সেলিনা খাতুন ওরফে শিরিনা (৩৮)। বৃহস্পতিবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২ অভিযানে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, চক্রটি পার্শবর্তী  দেশ  থেকে রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে প্রতি মাসে ৪-৫ কেজি হেরোইন নিয়ে আসে। মাদক পরিবহনের কৌশল হিসেবে শাকিব নারী সদস্যদের ব্যবহার করত। তাদের মাদক ব্যবসার চক্রে ১০-১২ জন সক্রিয় নারী সদস্য রয়েছে। 

তিনি জানান, তারা চাহিদা অনুযায়ী বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ এবং সাভারসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত ৫০০/৬০০ গ্রাম করে বিভিন্ন ব্যক্তির নিকট পাঠিয়ে দিত। প্রত্যেকটি চালান পরিবহনের জন্য তারা বহনকারীকে ১৫-২০ হাজার টাকা প্রদান করত। মাদক চালানের পরিমান বেশি থাকলে শাকিবুর বিভিন্ন সময় তার নিজের মোটরসাইকেলযোগে পরিবহন করত। এই চালানে ৩ কেজির বেশী হওয়ায় শাকিব নিজেই বহনকারীর সাথে এসেছিল। জিজ্ঞাসাবাদে আরও জানায়, শাকিবুর তার নওগাঁস্থ বাসা আরও ২ কেজি হেরোইন থাকার ব্যাপারে তথ্য দেয়। পরবর্তীতে তার বাসায় অভিযান পরিচালনা করে তার স্ত্রী গ্রেফতারকৃত সেলিনা খাতুনের হেফাজত থেকে  ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেফতারকৃত শাকিব এই চক্রের অন্যতম হোতা। ইতোপূর্বে সে চুরির সাথে জড়িত ছিল এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। পরবর্তীতে সে প্রায় ২ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে সীমান্তবর্তী এলাকা হতে তার ব্যবসায়িক সহযোগীর মাধ্যমে হেরোইন সংগ্রহ পূর্বক প্রথমে নিজের বাড়িতে সংরক্ষণ করত। পরবর্তীতে চাহিদা অনুযায়ী বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। বিভিন্ন সময় সে নিজের মোটর বাইকে করে বিভিন্ন স্থানেও পরিবহন করত। এছাড়াও, চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় যাত্রীবাহী বাস, লঞ্চ এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট হেরোইন সরবরাহ করত। সে হেরোইন বিক্রির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সংগ্রহ করত। এছাড়া বিভিন্ন সময় হাতে হাতে এবং আস্থাভাজন মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদক বিক্রির পর সুবিধাজনক সময়ে সংগ্রহ করত। তার নামে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সেলিনা খাতুন ওরফে শিরিনা গ্রেফতারকৃত শাকিবের স্ত্রী। সে তার স্বামীর মাদক ব্যবসার সহযোগী। পার্শ্ববর্তী দেশ হতে আনা হেরোইনের একটি অংশ গ্রেফতারকৃত শাকিব নিজ বাড়িতে তার স্ত্রীর নিকট রাখত। বিভিন্ন সময় তাদের আস্থাভাজন মাদক ব্যবসায়ীরা তাদের বাড়িতে হেরোইন সংগ্রহ করতে আসলে গ্রেফতারকৃত সেলিনা তাদের হেরোইন সরবরাহ করত। 

গ্রেফতারকৃত রাজিয়া শাকিবের হেরোইন চক্রের অন্যতম সহযোগী। সে প্রায় ১ বছর যাবত এই হেরোইন ব্যবসার সাথে জড়িত। সে রাজশাহী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করত। সে ইতোমধ্যে বেশ কয়েকবার গ্রেফতারকৃত শাকিব এর সাথে তার মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে হোরোইন সরবরাহ করেছে। পূর্বের ন্যায় সে গ্রেফতারকৃত শাকিবের সাথে গাজীপুর ও সাভারের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করার জন্য নওগাঁ থেকে রওনা করে। পথে গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের হাতে গ্রেফতার হয়।

Share this post

Join the conversation