07:21:37 am
Friday, August 21

মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে ছোট বোনকে পাঠানোয় বড়বোন বহিষ্কার

রাজশাহীতে সরকারি নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে প্রবেশের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার গম্বুজপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নগরীর হাতেম খান বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর অঞ্চল রাজশাহীর নিয়োগ পরীক্ষা চলাকালে তাকে বহিষ্কার করা হয়।

আজ দুপুরে হাতেম খান বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদককে তিনি বলেন, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে তা তার ছোট বোনকে পাঠান ওই পরীক্ষার্থী। এ অপরাধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়। পরে মুচলেকা নিয়ে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) তাদের আবারও ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছেন বলেও জানান আমিনুর রহমান।

Share this post

Join the conversation