11:27:03 pm
Tuesday, August 25

চট্টগ্রামে দুর্ঘটনায় শিক্ষা সফরের বাস, আহত ৩০

চট্টগ্রামের লোহাগড়ায় নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের মধ্যে ২৬ জনকে সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর। বাসটি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিল।

চমেক হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন— নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫), সজীব (২১), আনিসুর রহমান (৩৫), তানভীর (২০), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামীম (২৪), মোবারক (৪০), পিলু (২৫), শ¤পা (২৫), আবু কাউছার (২৫), মো. রাজু (২৪), মো. আনোয়ার (২৫), মো. রাসেল (২৪), রানা (২৫), সিরাজ (২৬), রনি (২৩), হাসান (২৫) নাছির (২৪), হৃদয় (২৪), মামুন (২৫), ওয়াজেদ (২৪), সজীব (২৫), জাকির (২৪), ফরিদুল হাসান (২৩) ও আনোয়ার (২৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা বাসযাত্রী মো. জাকির হোসেন বলেন, কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলাম। পথে সকালে দিকে সড়ক দুর্ঘটনায় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা সবাই আহত হয়েছেন। সেখান থেকে উদ্ধার করে লোহাগড়ায় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ২৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার আব্দুর রহমান বলেন, নেত্রকোনা সরকারি কলেজের সৌখিন পরিবহন নামে একটি পিকনিক বাসের সঙ্গে লবণবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস গাড়ি দুটি থানায় জব্দ করা হয়েছে।

Share this post

Join the conversation