৫০০ ছাত্রীর মধ্যে একা ছাত্র, অতঃপর...
৫০০ ছাত্রী মধ্যে একমাত্র ছাত্র হিসেবে পরীক্ষা দিতে এসে জ্ঞান হারিয়ে আলোচনার জন্ম দিয়েছে ভারতের এক শিক্ষার্থী। বুধবার (১ ফেব্রুয়ারি) ভারতের বিহারের আল্লামা ইকবাল কলেজে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতো মধ্যে ঘটনাটি ভাইরাল হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর নাম মণিশঙ্কর। তার বয়স ১৭ বছর। পরীক্ষার হলে এসে জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই ছাত্র। এতে করে একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলে।
মণিশঙ্করের এক আত্মীয় জানান, দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার আরেক আত্মীয় বলেন, সে পরীক্ষার হলে যায়, সেখানে এত মেয়ে দেখেই জ্বর চলে আসে। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরই হাসপাতালে ভর্তি করা হয়েছে মণিশঙ্করকে। চিকিৎসকরা জানান, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, ছেলেটির প্রবেশপত্রে তার জেন্ডারের জায়াগায় মহিলা উল্লেখ ছিল। তাই এমন ঘটনা ঘটেছে। পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল শশী ভূষণ প্রসাদ বলেন, এমনটা হয়েছে অভিভাবক বা তার স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে।

Join the conversation