আমার বিয়ে টিকবে না, কেঁদে কেঁদে বললেন রাখি সাওয়ান্ত
বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তিনি। কিছুদিন আগে গ্রেফতার হয়ে ফের আলোচনা আসেন বলিউডের এই মিরচি গার্ল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মাসকয়েক আগে ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা আদিল দুরানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী রাখি সায়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই দেখা দিয়েছে দাম্পত্যের টানাপড়েন।
আলোকচিত্রীদের সামনেই অকপটে রাখি বলেন, সংসার নিয়ে অশান্তিতে আছি, আমাকে আমার বিয়ে বাঁচাতে হবে।
গত বছর মে মাসে আদিলের সঙ্গে বিয়ে হলেও চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। এবার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন রাখি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দয়া করে আদিলের সাক্ষাৎকার নেবেন না। শিরোনামে এনে ওকে আর সুবিধে পাইয়ে দেবেন না!’
এ সময় গণমাধ্যমের কাছে হাতজোড় করে অনুরোধ করতেও দেখা যায় রাখিকে। তিনি বলেন, ‘যে মেয়েটির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে আদিল, সে এবার হুমকি দিচ্ছে। বলছে আমার থেকে মুক্তি পেলেই আদিল ওর কাছে চলে যাবে। চ্যালেঞ্জ ছুড়েছে। আর আমি কী করছি! আমি এতটাই ভুল ছিলাম? আদিলের উদ্দেশ্য বুঝতে পারিনি!’
বলিউডের এ অভিনেত্রীর অভিযোগ, ‘আদিল তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরির লোভে ব্যবহার করেছেন। এখন যখন সারাদেশের মানুষ তাকে চেনে, রাখিকে আর প্রয়োজন নেই।’
এ ছাড়াও সম্প্রতি মাকে হারিয়ে বেশ বিমর্ষ অবস্থায় দেখা গেছে এ অভিনেত্রীকে। মা হারানোর যন্ত্রণার মধ্যে তাকে আবার মুচড়ে যেতে দেখা যায় আদিলের জন্য। এদিন রাস্তায় চিৎকার করতে করতে কান্নায় ভেঙে পড়েন এ অভিনেত্রী।
সকলের প্রতি অনুরোধ জানিয়ে রাখি বলেন, ‘মানুষ যদি তাকে আগে থেকে চেনেন এবং ভালো’।
প্রসঙ্গত, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন রাখি। এ ছাড়াও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, ‘রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।’

Join the conversation