01:12:35 pm
Saturday, August 22

নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনেরই মৃত্যু

চলতি বছরে এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ্যে সাত জনই মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এসব তথ্য জানা গেছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যখন যেখানেই নতুন করে কেউ আক্রান্ত হচ্ছে, আমরা খবরটা পাচ্ছি। নিপাহ ভাইরাসে এখন পর্যন্ত ১০ জন আক্রান্তের সংবাদ পেয়েছি, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। আক্রান্ত ৭ জন মারা গেছেন, যা ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি বলেন, আমরা যদি শুধু খেজুরের রস খাওয়া বন্ধ করে দিতে পারি তাহলেই এ ভাইরাসে আক্রান্তের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারব। নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এ ভাইরাস রোধে প্রয়োজন সকলের সাবধানতা ও সচেতনতা।

সতর্কতা অবলম্বন করে রস খাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই এমনটা বলেন যে, তারা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করেন। এটা আসলে ভুল। গাছে আপনি যতই জাল দিয়ে ঢেকে রাখুন, আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস ছড়াই।

Share this post

Join the conversation