04:28:04 pm
Monday, August 24

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ঢাকার বিপক্ষে চট্টগ্রাম

এখন বিপিএলের গ্রুপ পর্বের শেষদিকের খেলা চলছে। নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ডমিনেটর্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের মধ্যকার ম্যাচটিকে নিয়মরক্ষার বলার কারণ শুধুমাত্রই একটাই দুই দলই বিপিএল থেকে ইতিমধ্যে ছিটকে গেছে। এখন কেবল নিয়মরক্ষার জন্যই একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। এই দুই দল মাঠে নামার আগে ১০ ম্যাচে শেষে দুই দলের পয়েন্ট সমান ৪। একনজরে দেখে নিন দুই দলের একাদশ-

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, কার্টিস ক্যাম্পার, উসমান খান, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরি, উন্মুক্ত চাঁদ, মোহাম্মদ নিহাদুজ্জামান, দারউইশ রাসুলি, ইরফান শুক্কুর।

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), জাহিদ উজ জামান খান, সৌম্য সরকার, আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, আরাফাত সানি, মোহর শেখ অন্তর, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, আবদুল্লাহ আল মামুন, জুবায়ের হোসেন লিখন।

/এএ/

Share this post

Join the conversation