01:14:27 pm
Sunday, August 23

মিশিগান বেঙ্গলসের গালা নাইটে মন মাতানো অনুষ্ঠান  

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি ক্রীড়া সংগঠন মিশিগান বেঙ্গলসের ব্যতিক্রমী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত শনিবার সন্ধ্যায় শহরের ইউনিয়ন অফ অটোমোটিভ ওয়ার্কার রিজিয়ন ১ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নৈশভোজ, গালা নাইট ও পুরস্কার বিতরণ। 

জমকালো এ অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সিটি থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আমেরিকানদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ভূমিকা রাখছে প্রবাসীদের অন্যতম এ স্পোর্টস সংগঠন। আয়োজনে উপস্থিত ছিলেন মিশিগান বেঙ্গলসের প্রতিনিধি, মিডিয়াকর্মী, স্পন্সর ও কমিউনিটির নেতারা।

সংগঠনের পক্ষ থেকে মিশিগানে বর্ষসেরা খেলোয়াড়, আজীবন সম্মাননা ও সাংবাদিক সম্মাননা অ্যাওয়ার্ড সহ বিভিন্ন ইভেন্টের শতাধিক খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে। 

মন মাতানো নাচ গানের পাশাপাশি দেশীয় পোশাক, জুয়েলারি ও পিঠেপুলির স্টলের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরা হয় অনুষ্ঠানে এ বছর মিশিগান বেঙ্গলস ক্লাব প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গত তিন বছরব্যাপী ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বোলিং টুর্নামেন্ট আয়োজন করে। এতে কয়েকশ বাংলাদেশি অংশ নেন। করোনার সীমাবদ্ধতা থাকায় গত দুই বছর গালা ও পুরষ্কার প্রদান সম্ভব হয়নি।

Share this post

Join the conversation