মধুচন্দ্রিমায় যাচ্ছেন না সিদ্ধার্থ-কিয়ারা
জমকালো আয়োজনে জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে বিয়ে করলেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পাঞ্জাবি বিয়ের রীতি নীতি মেনেই মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান হয়েছে তাদের। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন সিদ্ধার্থ। বিয়েতে কিয়ারা মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি লেহেঙ্গায় বধূ সেজেছিলেন কিয়ারা।
আর বর সিদ্ধার্থের পরনে ছিল শেরওয়ানি। তবে এখনই নবদম্পতি মধুচন্দ্রিমায় যেতে পারছেন না। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, সিদ্ধার্থ মালহোত্রার একটি ওয়েব সিরিজের শিডিউল রয়েছে।
অন্যদিকে, কিয়ারারও কয়েকটি কাজের কথা রয়েছে। তাই শিগগিরই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না এই তারকা দম্পতির। বিয়ের আগে গত সোমবার সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শহীদ কাপুর, মীরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ।
মঙ্গলবার বিয়ের রাতেই অতিথিদের অনেকেই মুম্বাই ফিরে গিয়েছেন। তবে সিড-কিয়ারা এখনই মুম্বইতে ফিরছেন না। এদিকে দিল্লিতে কিয়ারা-সিদ্ধার্থের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন রয়েছে আগামীকাল (৮ ফ্রেব্রুয়ারি)। বিয়ের পর নব দম্পতি উঠবেন সিদ্ধার্থের আরবসাগর মুখী বিলাসবহুল ফ্ল্যাটে। যার ইন্টিরিয়র করেছিলেন গৌরি খান। ৩,৫০০ বর্গফুট জুড়ে বিস্তৃত সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি টাকা।
আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে ‘সেন্ট রেগিস’ পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশনের আয়োজন করেছেন এই জুটি। সেখানে বসবে তারার মেলা।
‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি।

Join the conversation